নির্ভীক স্বপ্নচারী

লেখক: মোঃ শহিদুল ইসলাম
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

অদৃশ্যের হাতছানি, তীরহীন পথিক।
নিভৃত স্বপ্নের পানে গমন।
নির্ভীক হোক নির্জনতার সহচারী।
বাঁধা না মানুক প্রেতাত্মার থাবা।
ওহে স্বপ্নচারী ছুটে চলো, অলেখের সন্ধানে।
শূন্যের আলোয় যাত্রা হোক উদ্দীপ্ত।
মহাকাব্যিক যাত্রায় নিভৃতচারী হোক তব অভিব্যক্তি।
প্রলোভনের মোহে না পড়ুক তব দৃষ্টি।
ক্ষণে ক্ষণে দূরীভূত হবে মোহময় দৃষ্টি,
পার্থিব তৃষ্ণায় বেকূল যে আত্মা।
যা তব নিমিত্তে মঙ্গলময় প্রস্থান।
তাই বলে কী বিঘ্নিত হবে তব যাত্রা?
বাধাঁ না মানুক এ হীন কর্মের ছায়া।
নব দীপ্তির দ্যুতি মুছে দিবে পিছুটান,
আলিঙ্গন করাবে নব দিগন্তের।
ওহে স্বপ্নচারী নিভৃতে করো গমন,
স্বপ্ন জয় দেখা দিবে নব শিখার দ্যুতি হয়ে।

মো: শহিদুল ইসলাম
প্রত্নতত্ত্ব বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়