নির্জনতার এক বিকেলে,
বাতায়ন পেরিয়ে আসে মৃদু সমীরণ,
প্রকৃতি জানায় – এই নীরবতা
আনন্দেরও হতে পারে এক অনির্বচনীয় অনুরণন।
সে বলে, “হে কবি, কেউ নয় একা,
নয় কেউ নিঃসঙ্গ বা নির্জনে ঢাকা।
তোমার নির্জনতায়, নিঃসঙ্গতার ছায়ায়,
আমি থাকি পাশে, থাকি গভীর মায়ায়।”
যদি কেউ চায়, আমার সাথে আলাপন,
ভবনার তরঙ্গে হোক সৃজনের সম্পদন।
এই নীরবতাও পারে হতে দীপ্ত শিখা,
চেতনার মাঝে জ্বালাতে নতুন দ্যুতি, নতুন দিশা।
মোঃ শহিদুল ইসলাম
প্রত্নতত্ত্ব বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

